শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      
রাজনীতি
ধানমন্ডি-৩২ এ স্লোগান, ভিডিও ও শিঙাড়া বিতরণ ঘিরে তিনজনকে মারধর, আটক ১
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ এবং শিঙাড়া বিতরণকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডি-৩২ নম্বরে প্রবেশের সড়কের মুখে এসব ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের আগে এক রিকশাচালক ধানমন্ডি-৩২ এলাকার প্রবেশপথে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এ সময় রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বে কয়েকজন তার কাছে যান। তারা রিকশাচালকের মোবাইল ফোন পরীক্ষা করেন। পরে ভিডিওটি যুবলীগের এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ তুলে তাকে মারধর করা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ওই রিকশাচালককে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এর কিছুক্ষণ পর সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকে ঘিরে মারধর করা হয়। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান।

দুপুরের দিকে শিঙাড়া বিতরণের অভিযোগে আরও একজনকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তির হাতে থাকা একটি বস্তায় শিঙাড়া ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি শিঙাড়া বিতরণ করছিলেন—এমন অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনিও ঘটনাস্থল থেকে চলে যান।

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াস বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য তারা ধানমন্ডি-৩২ এলাকায় অবস্থান করছেন।”

কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশে তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

তবে এভাবে কাউকে আটকে রেখে মারধর করা যায় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, তারা কাউকে মারধর করছেন না; আওয়ামী লীগ বা যুবলীগের কাউকে পেলে পুলিশের কাছে হস্তান্তর করছেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা না বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেন বলেন, “ধানমন্ডি-৩২ এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ধানমন্ডি-৩২   স্লোগান   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close