বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
রাজনীতি
ষড়যন্ত্র করে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না : খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার ন্যায়, নীতি ও সততার সঙ্গে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘একটি ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে সচেতন জনগণ পাশে থাকায় কোনো চক্রান্ত করেই দেশের এ উন্নয়নের ধারাবাহিকতাকে ব্যাহত করা যাবে না।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজিত নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রধান অতিথি বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে জনগণের জন্য আসা টিআর, কাবিখাসহ বিভিন্ন খাতের বরাদ্দ সাধারণ মানুষ পায়নি। ফ্যাসিস্ট সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় সমস্ত অর্থ লুটপাট করে জনগণকে বঞ্চিত করেছে এবং ফ্যাসিষ্ট সরকারের দোসররা এখন রাজনীতি ও জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’

তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন তারা লকডাউন বা বিভিন্ন অজুহাতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করা জন্য।’

নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক প্রমুখ।

অনুষ্ঠানে ৪১ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদার প্রদান করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ষড়যন্ত্র   উন্নয়ন   ধারাবাহিকতা   ব্যাহত   খায়রুল কবির খোকন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close