সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আবেদন শেষে শুধু ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স গণনা করা হবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে।
কেকে/ এমএস