রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
খেলাধুলা
নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচে সময় অপচয় ঠেকাতে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এ ঘটনায় নেইমারের ব্যক্তিগত কোনো দায় ছিল না। নিয়মের জটিলতার কারণেই এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে সান্তোসের অধিনায়ককে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে গোলরক্ষকের চিকিৎসার প্রয়োজন হলে খেলা পুনরায় শুরুর পর আউটফিল্ডের একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, তা নির্ধারণ করবেন দলের কোচ।

এ জন্য কোচকে দেওয়া হবে মাত্র ১০ সেকেন্ড সময়। এই সময়ের মধ্যে কোচ কোনো খেলোয়াড়ের নাম নির্ধারণ করতে ব্যর্থ হলে বাধ্যতামূলকভাবে দলের অধিনায়ককে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এই নিয়মের কারণেই মাঠ ছাড়তে হয় নেইমারকে।

ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় সম্প্রতি সময়ক্ষেপণ রোধে নিয়মটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যালোচনার পর এটি স্থায়ীভাবে কার্যকর করা হতে পারে।

ব্রাজিলের সিরি আ’তে নিজেদের সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে সান্তোস। ম্যাচ চলাকালে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়।

খেলা পুনরায় শুরুর আগে কোচ অ্যালেক্সি স্তিভাল, যিনি ‘কুচা’ নামেও পরিচিত, ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি।

ফলে নতুন নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে সান্তোসের অধিনায়ক নেইমারকে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়।

নিয়মটির প্রথম প্রয়োগেই নেইমারের মতো তারকার ওপর এমন শাস্তি কার্যকর হওয়ায় বিষয়টি ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে ঘটনাটিতে নেইমারের কোনো ভুল বা ব্যক্তিগত দায় ছিল না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নতুন নিয়ম   শাস্তি   নেইমার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close