রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
খেলাধুলা
টেস্ট ক্রিকেটে পন্থের নতুন বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি: ঋষভ পন্থ/সংগৃহীত

ছবি: ঋষভ পন্থ/সংগৃহীত

গলের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে নতুন ইতিহাস গড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। লাহিরু কুমারার বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ৫১ টেস্টে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মধ্য দিয়ে টেস্টে ১০০ ছক্কার ক্লাবে ওঠা প্রথম ভারতীয় ব্যাটার হওয়ার পাশাপাশি ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এই মাইলফলকে পৌঁছানোর দ্রুততম ব্যাটারও হয়েছেন পন্থ।

এই কীর্তির মাধ্যমে টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কার ক্লাবে জায়গা পাওয়া প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন পন্থ। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এর আগে এত দ্রুত ১০০ ছক্কা পূরণ করতে পারেননি কোনো ব্যাটার।

বিশ্ব ক্রিকেটে পন্থ মাত্র চতুর্থ ব্যাটার, যিনি টেস্টে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। এই তালিকায় তার আগে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস (১৩৮), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (১০০)।

টেস্টে ১০০ ছক্কায় পৌঁছানোর পথে সবচেয়ে কম বল খেলেছেন পন্থ। তার ছক্কা প্রতি বলের গড় ৪৯.২, যেখানে গিলক্রিস্টের ৬৭.৯২, স্টোকসের ৯০.০৫ এবং ম্যাককালামের ৯৩.৩৯।   

আরও একটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই তারকা। মাত্র ৫১টি টেস্ট খেলেই ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে দ্রুততম হিসেবে বেন স্টোকস ৮২ টেস্টে এই কীর্তি গড়েছিলেন। ফলে টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৮০ ম্যাচের আগেই ১০০ ছক্কা পূরণ করলেন পন্থ।

ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বাধিক ছক্কার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মা। দুজনের ঝুলিতেই রয়েছে ৯১টি করে ছক্কা।

গল টেস্ট শুরুর আগে পন্থের টেস্ট ছক্কার সংখ্যা ছিল ৯৭। মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র তিনটি ছক্কার। প্রথম ইনিংসে ৬২ বলে ৩৯ রান করার পথে একটি ছক্কা হাঁকান তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি আরও দুটি ছক্কা মেরে পৌঁছে যান কাঙ্ক্ষিত ১০০ ছক্কার মাইলফলকে।

লাহিরু কুমারার একটি বল ডিপ ফাইন লেগের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে নিজের শততম টেস্ট ছক্কা পূরণ করেন পন্থ। একই সঙ্গে মাত্র ৫৩ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। ফলে গলের মাঠে স্মরণীয় এক দিনে নতুন ইতিহাসের মালিক হয়ে ওঠেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পন্থ   বিশ্বরেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close