সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
অর্থনীতি
রংপুরে রূপালী ব্যাংকের ‘বাংলা QR’ ক্যাম্পেইন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১০:২৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনবান্ধব করার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে রংপুরে ‘বাংলা QR’ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপ-শাখার আয়োজনে এ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের শুরুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আবু সাঈদ গেট অতিক্রম করে টিএসসি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বাংলা QR-এর মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার পরিচালক মো. আসাদুজ্জামান খান, নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, রংপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. আব্দুল মোত্তালেব হোসেন প্রামাণিক, বিভিন্ন শাখা থেকে আগত সহকারী মহাব্যবস্থাপক ও কর্মকর্তা, বেরোবির শিক্ষক, বাংলাদেশ ব্যাংক রংপুরের কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মোস্তফা হামিদ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রূপালী ব্যাংক পিএলসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপ-শাখার কয়েকজন মার্চেন্ট গ্রাহকের মধ্যে বাংলা QR কোড বিতরণ করা হয়। মো. সালাহ উদ্দিন মার্চেন্ট গ্রাহকদের মধ্যে এসব বাংলা QR প্রদান করেন। এর মাধ্যমে মার্চেন্ট পর্যায়ে বাংলা QR ব্যবহার সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

‘বাংলা QR’ ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেনের প্রসার, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং নগদবিহীন লেনদেনের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রংপুর   রূপালী ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close