মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
খেলাধুলা
মেসির মনের অবস্থা জানালেন কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:৩২ এএম
ছবি : লিওনেল মেসি/সংগৃহীত

ছবি : লিওনেল মেসি/সংগৃহীত

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির প্রধান কোচ গিয়ের্মো হয়োস জানিয়েছেন, ক্লাবে ফেরার পর আর্জেন্টাইন তারকাকে এখন বেশ ভালোই দেখাচ্ছে এবং মাঠে তাকে মানসিকভাবে শান্ত মনে হচ্ছে।

১২ আগস্ট ক্লাবে ফেরেন মেসি। লিগস কাপে লিওনের বিপক্ষেও খেলেছেন তিনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। নু স্টেডিয়ামের সেই ম্যাচে নামার সময় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা। হোয়োস তার গোপনীয়তা রক্ষায় দর্শক-সমর্থকদের বিশেষ অনুরোধ জানান, যেন তাকে একা থাকতে দেওয়া হয়।

মেসি বাবা হারানোর শোক এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন বললেন মায়ামি প্রধান কোচ, ‘তাকে দেখতে ভালো লাগছে, মাঠে সে নিজেকে মেলে ধরছে, এমন একটি জায়গা যা তার ভালোভাবে চেনা, এবং সে শান্তিতে আছে।’

এর আগে মেসির ফেরা নিয়ে দলের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো বলেছিলেন, ‘সে দারুণ দৃষ্টান্ত তৈরি করে। সর্বোপরি, সে নিশ্চিতভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সে শুধু খেলোয়াড়দের প্রতিই নয়, ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছে, তা অসাধারণ। আমি আমার জীবনে এমন কিছু দেখিনি। তাকে আমাদের ধন্যবাদ দিতে হবে। এখানে আসার জন্য, আমাদের ও ক্লাবকে সাহায্য করার জন্য ধন্যবাদ।’

গত শনিবার জিওডিস পার্কে  ন্যাশভিলে এসসির বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। বুধবার রাতে ফিলাডেলফিয়ার মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচেও ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডকে দেখা যেতে পারে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close