মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
খেলাধুলা
মা হারালেন সাবেক পেসার শফিউল ইসলাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলামের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন শফিউল।

সাবেক ডানহাতি পেসার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

মায়ের জন্য দোয়া চেয়ে আরও লিখেছেন, ‘মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

শফিউলের মায়ের মৃত্যুতে ফেসবুক পোস্টে শোকবার্তা জানিয়েছেন বাংলাদেশের সাবেক পেসার রুবেল হোসেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদ টা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন, এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।’

উল্লেখ্য, ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন শফিউল। একই বছর বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় এ পেসারের। বাংলাদেশের জার্সিতে ১১ টেস্ট, ৬০ ওয়ানডে, ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শফিউল। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ১০৭টি। বর্তমানে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২০২০ সালে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট দল   সাবেক পেসার   শফিউল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close