শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
রাজনীতি
রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই নিজ জেলা কুড়িগ্রামে আনন্দ-উল্লাস বয়ে যাচ্ছে। শহরে মিষ্টি বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে দলের সমর্থক ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। 

এ আয়োজনে ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘দলের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী নেতাকে যোগ্যস্থান দিয়েছেন আমরা কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। রুহুল কবির রিজভী আহমেদ শুধু কুড়িগ্রামের অহংকার নয় তিনি গোটা বাংলাদেশের নেতা। এ খবর চাউর হলে বৃহস্পতিবার রাতে শহরের দাদামোড়, কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় স্থানীয় সাধারণ পথচারী, দিনমজুর, রিকশাচালক ও ছাত্র-জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।’

শফিকুল ইসলাম বেবু বলেন, ‘অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শুধু কুড়িগ্রামের সন্তান বা আঞ্চলিক নেতা নন, তিনি সারাদেশের সর্বস্তরের মানুষের প্রিয় ও আস্থার নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও দেশের জন্য তার যে অসামান্য ত্যাগ, সততা ও একনিষ্ঠ আনুগত্য রয়েছে, পুরো জাতি তা শ্রদ্ধাভরে স্মরণ করে। 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক চড়াই-উতরাইয়ের মাঝেও রাজপথে তার অবদান অতুলনীয়। এ ত্যাগের যথাযথ মূল্যায়ন করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তা গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ও উজ্জ্বল উদাহরণ।’

অধ্যাপক হাসিবুর রহমান বলেন, ‘অনুন্নত কুড়িগ্রাম জেলার অভিভাবক রুহুল কবির রিজভী আহমেদ। জেলাবাসীর প্রত্যাশা তার হাত ধরে জেলার নদী ভাঙ্গন, বাল্য বিয়ে, দারিদ্র্যতা ঘুচবে। শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নে অভূতপূর্ব উন্নতি ঘটবে এমন বিশ্বাস সবার মনে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ভারপ্রাপ্ত মহাসচিব   রুহুল কবির রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close