বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
অর্জুন-গ্যাব্রিয়েলার বিয়ে, দীর্ঘ সম্পর্কের আইনি স্বীকৃতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা অর্জুন রামপালের ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেশের একসঙ্গে থাকা এবং তাদের বিয়ে নিয়ে চলছিল নানা আলোচনা। যখনি প্রশ্ন করা হতো তাদের বিয়ে নিয়ে তখনই তার উত্তর আসতো ভিন্নভাবে। তার কাছে বিয়ে মানে স্রেফ এক কাগজ ছাড়া কিছুই নয় বলে উল্লেখ করেছিলেন এক সাক্ষাৎকারে। 

তবে এবার সবাইকে চমকে দিয়ে সামান্য আয়োজনের ভেতরই বিয়েটা সেড়ে ফেললেন অর্জুন ও গ্যাব্রিয়েল। গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তারা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। স্থানীয় আইন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান রয়েছে। তবে বিশেষ অনুমতি নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনের জন্য কোনো জমকালো পোশাকও বেছে নেননি এই দম্পতি। বিকেল চারটার দিকে কার্যালয়ে আসেন তারা, পরনে ছিল সাদামাটা পোশাক। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কয়েক বন্ধু।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘদিনের এই সম্পর্কে তাদের দুই সন্তান রয়েছে। ২০১৯ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান এরিক। ২০২৩ সালে তাদের দ্বিতীয় সন্তান এরিভের জন্ম হয়।

সংসার ও সন্তান নিয়ে দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তাড়াহুড়া করেননি তাঁরা। নিজেদের মতো করেই সম্পর্ক এগিয়ে নিয়েছেন। ২০২৫ সালে অর্জুন গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন।

বিয়ের প্রসঙ্গে এর আগে অর্জুন জানিয়েছিলেন, তাদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।’

অর্জুনের মতে, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার ধারণা তৈরি হয়, যা সম্পর্কের স্বাভাবিকতাকে বদলে দিতে পারে। তবে শেষ পর্যন্ত সেই ‘কাগজের’ স্বীকৃতিই নিয়েছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।



আরও সংবাদ   বিষয়:  অর্জুন-গ্যাব্রিয়েলার বিয়ে   বলিউড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close