রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
বিনোদন
নতুন গানে সাইফুল বারী-শিল্পী বিশ্বাসের প্রথম জুটি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন গান ‘বন্ধুর চোখে কালা’র মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন গীতিকবি সাইফুল বারী ও কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। শনিবার রাতে রামপুরার অলসপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির গীতিকথা লিখেছেন সাইফুল বারী। কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস। সুর করেছেন আদনান কবির এবং সংগীতায়োজন করেছেন সালমান শেখ।

প্রথমবার সাইফুল বারীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শিল্পী বিশ্বাস বলেন, ‘এটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। সাইফুল বারীর গীতিকথা খুব সহজ-সাবলীল, আবার এর মধ্যে সুন্দর অনুভূতিও রয়েছে। গানটি গাইতে ভালো লেগেছে। শ্রোতারা গানটি পছন্দ করবেন বলে আশা করছি।’

গীতিকবি সাইফুল বারী বলেন, ‘শিল্পী বিশ্বাসের কণ্ঠে ‘বন্ধুর চোখে কালা’ গানটি শুনে আমি আনন্দিত। তাঁর কণ্ঠ গানের কথার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। এটি আমাদের প্রথম কাজ, তাই প্রত্যাশাটাও বেশি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালোবাসা পাবে।’

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আরআইআর মিউজিকের ব্যানারে শিগগিরই প্রকাশ হবে ‘বন্ধুর চোখে কালা’।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গান   জুটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close