রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চিরবিদায় নিলেন বানারীপাড়ার শতবর্ষী মায়া রানী দাস
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:০৩ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৩:০৬ পিএম
শতবর্ষী মায়া রানী দাস

শতবর্ষী মায়া রানী দাস

দীর্ঘ এক শতাব্দীর জীবনে অভাব-অনটন ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে অবশেষে চিরবিদায় নিলেন বরিশালের  বানারীপাড়া উপজেলার পরিচিত মুখ শতবর্ষী মায়া রানী দাস। মঙ্গলবার (২৫ আগস্ট) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মায়া রানী দাস বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী বণিক বাড়ির বাসিন্দা ছিলেন। জীবনের বড় একটি সময় কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। কখনো পৌরসভার বিভিন্ন এলাকায় ভিক্ষা করে, আবার কখনো শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন তিনি।

তবে শত কষ্টও তার সহজ-সরল ও হাসিমুখের স্বভাব বদলাতে পারেনি। বানারীপাড়া বাসস্ট্যান্ড ও বন্দর বাজার এলাকায় তাকে প্রায়ই দেখা যেত। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও পরিচিত কাউকে দেখলেই হাসিমুখে কথা বলতেন। মানুষের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার কারণে স্থানীয়দের অনেকেই তাকে স্নেহ করে ‘কাকী’ বলে ডাকতেন।

স্থানীয়দের স্মৃতিচারণে জানা যায়, মায়া রানী দাসের সঙ্গে দেখা হলে অনেকেই তাকে সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতেন। সামান্য কিছু টাকা হাতে পেলেও তার মুখে ফুটে উঠত তৃপ্তির হাসি। তার সরলতা, মায়ামাখা কথা ও হাসিমুখের স্মৃতি দীর্ঘদিন বানারীপাড়ার মানুষের মনে থেকে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

তার মৃত্যুতে বানারীপাড়ার মানুষের কাছে পরিচিত একটি মানবিক মুখের অবসান হলো। এখন আর বাসস্ট্যান্ড কিংবা বন্দর বাজারে দেখা মিলবে না সেই পরিচিত মুখের। শোনা যাবে না তার কণ্ঠের সেই চেনা ডাক কিংবা দেখা যাবে না মায়াভরা হাসি।

জীবনের দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে শেষ ঠিকানায় পাড়ি জমালেন মায়া রানী দাস। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মায়া রানী দাসের আত্মার শান্তি কামনা করেছেন দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, তার সরলতা, মানবিকতা ও হাসিমুখের স্মৃতি বানারীপাড়ার মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বানারীপাড়া   শতবর্ষী মায়া রানী দাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close