রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
শিক্ষা
শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ চার শিক্ষার্থী, বিদ্যালয় জুড়ে আতঙ্ক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ররেন্দ্র উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম ঘণ্টার শেষের দিকে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন হঠাৎ উমাইমা, আহসান ও মিনহাজসহ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দিলে দ্রুত টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম জানান, ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। পরে টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি অভিভাবকদের জানানো হলে দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে, ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হলে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালায়।

টোক উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আজহারউদ্দীন জানান, বমি ও মাথা ঘোরার সমস্যাজনিত কারণে চার শিক্ষার্থীকে সেখানে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাউন হোসেন রিফাত বলেন, ‘তিনজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট শ্রেণিকক্ষ পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে কোনো ধরনের বিষাক্ত গ্যাস বা ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  শ্রেণিকক্ষ   শিক্ষার্থী   অসুস্থ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close