মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি      সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি      
জাতীয়
যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৪১ পিএম আপডেট: ২৬.০৮.২০২৬ ১২:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে উড়োজাহাজটি। উড়োজাহাজ থেকে মরদেহ নামানোর জন্য এখনো রয়্যাল ওমান পুলিশের অনুমতি না মেলায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্য যাত্রীরা।

বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজেই ওই যাত্রীর মৃত্যু হয়।

মাসকাট বিমানবন্দরে অবতরণের পর মরদেহটি উড়োজাহাজ থেকে নামানোর প্রক্রিয়া শুরু হয়। তবে ওমানের স্থানীয় আইন অনুযায়ী, উড়োজাহাজ থেকে মরদেহ নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমোদন প্রয়োজন। এখনো সেই অনুমতি না পাওয়ায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ নামানোর অনুমতির জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহটি নামানো হবে। এরপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি। চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত রুট পরিবর্তন করে এটি মাসকাটে অবতরণ করে।

এদিকে দীর্ঘ সময় উড়োজাহাজটি বিমানবন্দরে অবস্থান করায় ফ্লাইটের অন্যান্য যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। মাসকাট থেকে কখন উড়োজাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমান সূত্র আরও জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় অনুমতি ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্রুত ফ্লাইটটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বিজি-১৩৬ ফ্লাইটটির বুধবার বেলা ১১টায় সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স   যাত্রীর মৃত্যু   বিজি-১৩৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close