মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      
জাতীয়
গ্রীনম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন চার বিশিষ্ট নাগরিক ও তিন প্রতিষ্ঠান
তানজেরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলের জন্য রাষ্ট্রের পক্ষে ভূমিকা রেখে আসছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন চার বিশিষ্ট নাগরিক ও তিন প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করছে সবুজ আন্দোলন। এ উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবার ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছে জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ), মিশন গ্রিন বাংলাদেশ ও সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেড। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে পুরস্কার পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম এবং নিউজ২৪-এর বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশনের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ।

সারা দেশে সবুজায়ন বৃদ্ধিতে বিশেষ ভূমিকার জন্য মিশন গ্রিন বাংলাদেশের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন নির্বাহী প্রধান আহসান রনি। টেকসই নগরায়ণ ও সবুজায়নে অবদানের জন্য সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেডকে পুরস্কৃত করা হবে। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের।

নগর পরিকল্পনা নিয়ে গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ড. ফরহাদুর রেজাকে ব্যক্তি পর্যায়ে সম্মাননা দেওয়া হচ্ছে। অন্যদিকে পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমে বিশেষ ভূমিকার জন্য পুরস্কার পাচ্ছেন মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), ফাহিম মোনায়েম ও রতন কুমার দে।

অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আহসান।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজা।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গ্রীনম্যান অ্যাওয়ার্ড   বিশিষ্ট নাগরিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close