বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
ধর্ম
আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ২:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থি এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থি অনুসারীরা অংশ নেবেন। দুই পক্ষের সঙ্গে আলোচনার পর ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে ভিসা নীতি অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সময় লাগবে। তবে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র রয়েছে, তাতে সরকার সন্তুষ্ট।”

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিশ্ব ইজতেমা   ২০২৭ সাল   
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close