মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
খেলাধুলা
ইয়ামালের জোড়া গোলেই ভ্যালেন্সিয়া বিধ্বস্ত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভ্যালেন্সিয়ার মাঠে আবারও নিজেদের সামর্থ্যের জানান দিল বার্সেলোনা। মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় টানা দাপট ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করে জয়ে বড় অবদান রেখেছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এ ছাড়া একটি করে গোল করেছেন ফারমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ফারমিন লোপেজের পাস থেকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান ইয়ামাল। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করেছিলেন তিনি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

২২ মিনিটে দূরের পোস্ট লক্ষ্য করে নেওয়া দারুণ এক আড়াআড়ি শটে বার্সেলোনার দ্বিতীয় গোল করেন ফারমিন লোপেজ। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যালেন্সিয়া। দানইয়োমার নেওয়া একটি শটও ভালোভাবে ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া। প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা।

বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান ৩-০ করেন রাফিনিয়া। গোলমুখে ফারমিন লোপেজের বাড়ানো বলে আলতো টোকায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। আর লা লিগায় গোলসংখ্যা ৫০-এ পৌঁছে গেছে তার।

এরপরও আক্রমণের ধার কমেনি বার্সেলোনার। ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে একের পর এক পরীক্ষায় ফেলেন ইয়ামাল-রাফিনিয়ারা। স্বাগতিকদের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

৭৯ মিনিটে দানি ওলমোর পাস থেকে দুর্দান্ত গতিময় শটে গোল করে ব্যবধান ৪-০ করেন পেদ্রি। পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল।

পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বলের দখল ছিল বার্সেলোনার। গোলমুখে তারা নেয় ১০টি শট। চার ম্যাচে চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফুটবল   বার্সেলোনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close