মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ      সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার      দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট: ডা. জাহেদ      অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ধিক্কার      আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      
বেগম রোকেয়া
ই-কমার্সের ডানায় স্বাবলম্বী ফরিদপুরের নারী উদ্যোক্তারা
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঘরের কোণে অবসরের সঙ্গী হয়ে থাকা সুই-সুতার কাজ আজ পাড়ি দিচ্ছে সীমান্তের ওপারে। রান্নাঘরের গণ্ডি পেরিয়ে ইন্টারনেট আর ই-কমার্সের হাত ধরে নতুন পরিচয় গড়ে তুলছেন ফরিদপুরের নারী উদ্যোক্তারা। নকশী কাঁথার ঐতিহ্য, কুশি কাটার সূক্ষ্ম কারুকাজ, মাটি-কাঠের গহনা, সুপারি পাতার পরিবেশবান্ধব শোপিস, কেমিক্যালমুক্ত ড্রাই ফ্রুটস—ডিজিটাল প্ল্যাটফর্মের সুবাদে এসব দেশীয় পণ্য আজ পৌঁছে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এমনকি ইউরোপের ঘরে ঘরেও।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য বলছে, ফরিদপুরে বর্তমানে প্রায় ১২০০-১৫০০ নারী উদ্যোক্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত। শুধু সদর উপজেলাতেই বিভিন্ন সেক্টরে পাঁচ শতাধিক নারী নিয়মিত ই-কমার্স ব্যবসায় চালিয়ে যাচ্ছেন।

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি


নকশী কাঁথা আর কুশি কাটার বাহারি পুতুলের চাহিদা এখন কেবল দেশের বাজারে সীমাবদ্ধ নয়—আন্তর্জাতিক বাজারেও তৈরি হয়েছে জনপ্রিয়তা। ইউরোপ প্রবাসী বাংলাদেশিরাই এই পণ্যের অন্যতম প্রধান ক্রেতা। ফরিদপুরের উদ্যোক্তাদের হাত ধরে বাংলার এই কারুশিল্প আজ পৌঁছে যাচ্ছে সুদূর প্রবাসেও।

নকশী কাঁথাকে সঙ্গী করে পথচলা শুরু করা উদ্যোক্তা লুবাবা তুল জান্নাত বলেন, ‘শুরুটা হয়েছিল একান্তই শখ থেকে। কিন্তু ই-কমার্সের কারণে এখন ঘরের বাইরে না গিয়েও দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে পারছি। অনলাইনে না আসলে বুঝতেই পারতাম না আমাদের হাতের কাজের চাহিদা এতটা ব্যাপক। এই কাজ আমাকে মানসিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক আত্মবিশ্বাসও দিয়েছে।’

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি


কুশি কাটার সুই ও উলে পুতুল এবং ঘর সাজানোর সামগ্রী তৈরি করেন তানজিয়া আক্তার তমা। তার কথায়, একসময় অবসর কাটানোর জন্য কুশি কাটার কাজ করতাম। পরিবার-বন্ধুদের প্রশংসায় উৎসাহিত হয়ে অনলাইনে পেজ খুলি। এখন নিয়মিত অর্ডার আসছে, যা বিদেশেও যাচ্ছে। শখের কাজটাই আজ আয়ের অন্যতম নির্ভরযোগ্য উৎস, যা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে।

কাঠ, মাটি ও বিভিন্ন উপকরণে রং-তুলির কারুকাজে নেকলেস-চুড়ি তৈরি করেন তাবাচ্ছুম ইসলাম। তিনি বলেন, ‘আমাদের দেশীয় শিল্পকে আধুনিক রূপে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। হ্যান্ডমেড গহনার প্রতি তরুণ প্রজন্মের বিশেষ টান রয়েছে। সঠিক প্রচার ও সততা ধরে রাখতে পারলে এই খাত থেকে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব।’

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি


সুপারিগাছের ফেলে দেওয়া পাতার খোলস থেকে পরিবেশবান্ধব শোপিস গড়ে তোলা সাজিয়া জিনাত আরেফিন শান্তার কথায় উঠে আসে ব্যতিক্রমী এক উদ্ভাবনের গল্প।

‘‘আমরা ফেলে দেওয়া সুপারি পাতা থেকে সম্পূর্ণ পরিবেশবান্ধব শোপিস তৈরি করছি, যা প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ রক্ষা করছে, আবার ঘরের সৌন্দর্যও বাড়াচ্ছে। ই-কমার্সের সুবাদে পরিবেশ সচেতন মানুষজন উৎসাহ নিয়ে এই পণ্য কিনছেন।’

হস্তশিল্পের গণ্ডি পেরিয়ে নতুন দিগন্ত খুলেছে খাদ্য প্রক্রিয়াজাতকরণেও। কোনো রাসায়নিক বা প্রিজারভেটিভ ছাড়া আধুনিক প্রযুক্তিতে আম, আনারস, লেবু ও ড্রাগন ফল শুকিয়ে প্রিমিয়াম ড্রাই ফ্রুটস তৈরি করেন মুনিয়া আফরোজ লুবনা। 

তিনি বলেন, ‘ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবারের চাহিদা এখন তুঙ্গে। আমরা সম্পূর্ণ কেমিক্যালমুক্ত উপায়ে ফল শুকিয়ে ড্রাই ফ্রুটস তৈরি করি। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুততম সময়ে স্বাস্থ্য সচেতন গ্রাহকদের কাছে এই পণ্য পৌঁছে দিতে পারছি, বিক্রি দিন দিন বাড়ছে।’

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি


সফল এই উদ্যোক্তারা এখন অংশ নিচ্ছেন জেলাজুড়ে আয়োজিত মেলা ও প্রদর্শনীতেও। তবে ব্যবসায়ের পরিধি বাড়াতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও সহজ শর্তে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন বলে জানান তারা।

এ প্রসঙ্গে ফরিদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন বলেন, ‘ফরিদপুরের নারী উদ্যোক্তাদের এই উদ্যোগ ও মেধা সত্যিই প্রশংসনীয়। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও দক্ষ করে তুলতে আমরা ৫টি পৃথক ট্রেডে প্রতিবছর অন্তত ৪০০ জন নতুন নারী উদ্যোক্তাকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়া ২৫০০০-৭০০০০ টাকা এবং ক্ষেত্রবিশেষে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ সুবিধা দেওয়া হচ্ছে—মাত্র ৫ শতাংশ সার্ভিস চার্জে ও দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ থাকায় উদ্যোক্তাদের ওপর বাড়তি মানসিক চাপ পড়ে না। আমরা চাই প্রতিটি নারী নিজ পরিচয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠুক।’’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নারী উদ্যোক্তা   ফরিদপুর ই-কমার্স   নকশী কাঁথা   অনলাইন ব্যবসায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বেগম রোকেয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close