মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      
খেলাধুলা
বোলার নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাটিং ব্যর্থতার শিকার হয়েও বাংলাদেশি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত হয় সংযুক্ত আরব আমিরাত। এতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করে ২০১৮ সালের নারী এশিয়া কাপ চ্যাম্পিয়নরা।

এর আগে, ইন্দোনেশিয়াকে হারায় তারা। বি গ্রুপের রানার্সআপ বাংলাদেশ আগামী বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে।

গ্রুপের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ১০৩ রানে থামে। ৮ রানে ২ উইকেট হারানোর পর জুরাইরা ও নিগার সুলতানার ২৯ রানের জুটি। তারপর ব্যাটিং ধস। ৫৫ রানে নেই ৬ উইকেট। শারমিন ও নাহিদার ৪২ রানের জুটি না হলে বাংলাদেশ বড় বিপদে পড়ত।

শারমিন ৩১ বলে ইনিংস সেরা ৩৮ রান করেন। ১৬ রান আসে নাহিদার ব্যাটে। নিগার ২৩ রান করে টপ অর্ডারে সেরা পারফর্ম করেন। আমিরাতের পক্ষে সুরক্ষা কোট্টে ৩ উইকেট নেন।

মাত্র ১০৪ রানের লক্ষ্য। মারুফা আক্তারের প্রাণঘাতী সুইংয়ের সামনে সুবিধা করতে পারেনি আমিরাতের ব্যাটাররা। ম্যাচের চতুর্থ বলেই ভেতরের দিকে ঢোকা দারুণ এক ইনসুইঙ্গারে প্রতিপক্ষ অধিনায়ক এশা ওঝাকে বোল্ড করেন মারুফা। পরের ওভারেই তুলে নেন ওয়ান-ডাউনে নামা সামাইরা ধরনীধরকাকে। ক্রস-সিম ডেলিভারিতে ব্যাটের বাইরের কানায় লেগে ক্যাচ চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।

পাওয়ার প্লেতে নিজের ৩ ওভারে মাত্র ৬ রান দেন মারুফা। যার ফলে ৬ ওভার শেষে আমিরাতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫। পরে নবম ওভারে ফিরে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেটের এক দুর্দান্ত পরিসংখ্যান নিয়ে স্পেল শেষ করেন মারুফা।

অন্য প্রান্তে অফস্পিনে প্রতিপক্ষকে একেবারে চেপে ধরেন সুলতানা খাতুন। ১০ ওভার শেষে আমিরাতের রান দাঁড়ায় ৩ উইকেটে ৩৪। তবে ১১তম ওভারে তীর্থা সতীশ আউট হতেই ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ১৬ রান করার পর বোলিংয়ে এসে জোড়া আঘাত হেনে চাপ আরও বাড়িয়ে দেন নাহিদা আক্তার। অন্যদিকে অফস্পিনার রাবেয়া খানও তিন উইকেট নিয়ে ধস নামান প্রতিপক্ষের ব্যাটিং লাইনে। নির্ধারিত ২০ ওভারে ৭০টি ডট বল খেলে ৯ উইকেটে মাত্র ৬৯ রান তুলতে সক্ষম হয় আরব আমিরাত।

পুরো ইনিংসজুড়ে প্রতিপক্ষকে বোতল বন্দি রাখা বাংলাদেশের বোলাররা এক অভিনব উদযাপনে মাতেন। এক হাত উপরে তুলে অন্য হাতের এক আঙুল দিয়ে ঠোঁটে চেপে ধরে যেন সমালোচকদের বার্তা দেন তারা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বোলার নৈপুণ্য   সেমিফাইনাল   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close