বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
খেলাধুলা
এমবাপ্পেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটির পর একটি রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করেছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল অবদানের নতুন রেকর্ড গড়েছেন স্প্যানিশ এই তরুণ উইঙ্গার।

চ্যাম্পিয়নস লিগের লিগ ফেজের প্রথম ম্যাচে ফেয়েনুর্দকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দলের হয়ে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করান ১৯ বছর বয়সী ইয়ামাল।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের মোট গোল অবদান এখন ২১টি—১১ গোল ও ১০ অ্যাসিস্ট।

এর মাধ্যমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ২০ বছর বয়সের আগে গড়া ২০ গোল অবদানের রেকর্ড ভেঙে দিয়েছেন ইয়ামাল।

শুধু গোল ও অ্যাসিস্টেই নয়, ম্যাচটিতে আরও একটি কীর্তি গড়েছেন তিনি। ৭১তম মিনিটে রাফিনিয়া মাঠ ছাড়লে ইয়ামালের হাতে ওঠে বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড। এর মাধ্যমে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়কের দায়িত্ব পালনের রেকর্ডও নিজের করে নেন এই তরুণ ফরোয়ার্ড।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  এমবাপ্পে   নতুন রেকর্ড   ইয়ামাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close