শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
বিনোদন
প্রবাসীদের ‘কামলা’ বলায় ক্ষোভের মুখে অভিনেতা আজাদ আবুল কালাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম
আজাদ আবুল কালাম

আজাদ আবুল কালাম

অভিনেতা ও টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিতে পরিণত হয়েছেন। বলা চলে নেটিজেনদের রোষানলে পড়েছেন। বিশেষ করে প্রবাসীরা তার একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করছেন। ছড়াচ্ছেন নানা রকম মিমও।

সম্প্রতি ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের এই ঘৃণিত আচরণ ক্ষুব্দ করেছে দেশের মানুষকে। শোবিজের লোকজনও বাঁধনের পাশে দাঁড়িয়ে তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

সেই ধারাবাহিকতায় বাঁধনের প্রতি ভালোবাসা জানিয়ে একটি টিভি চ্যানেলে কথা বলেছেন আজাদ আবুল কালাম। তিনি একপর্যায়ে প্রবাসীদের ‘ইউরোপে কামলা খেটে চলে’ বলে মন্তব্য করেন। তার সেই মন্তব্য নিয়েই ক্ষোপ প্রকাশ করছেন প্রবাসীরা।

অনেকে আজাদ আবুল কালামের ছবি ও ভিডিও প্রকাশ করে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, যে প্রবাসীরা দেশ ও প্রিয়জন ছেড়ে ঘাম ঝড়িয়ে রেমিট্যান্স পাঠায়, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যায় তাদের নিয়ে এমন মন্তব্য নিম্ন মানসিকতার পরিচয় দেয়। তার মতো অভিনেতার কাছে কেউ এমন কান্ডজ্ঞানহীন বক্তব্য কেউ আশা করে না বলে প্রবাসীদের।

শুধু প্রবাসীরাই নন, দেশে থাকা তাদের আত্মীয় স্বজনদেরও অনেকে ফেসবুকে এই মন্তব্যের বিপরীতে ক্ষোভ প্রকাশ করছেন। অনেক শিল্পী-কলাকুশলীরাও এই জনপ্রিয় অভিনেতার বক্তব্যটির প্রতিবাদ জানিয়েছেন। কর্ম নিয়ে কাউকে কখনো ছোট করা উচিত নয় বলে মনে করেন তারা।

অনেকে আবার জুলাই অভ্যুত্থানের মুখে পতিত শেখ হাসিনা ও তার দলের দোসর হিসেবেও আজাদ আবুল কালামের সমালোচনা করেছেন। গেল ১৭ বছরে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক প্রচার প্রচারণায় এই অভিনেতা ভয়েস দিয়েছেন। সেই তিনি এখন ভোল পাল্টে ভেনিসের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমালোচনা করতে গিয়ে ইউরোপের প্রবাসীদের কামলা বললেন!

অনেকে আবার আজাদ আবুল কালামের পক্ষেই রয়েছেন। তাদের দাবি, অভিনেতা ঢালাওভাবে ইউরোপের প্রবাসীদের নিয়ে এই মন্তব্য করেননি। তিনি কেবলমাত্র তাদেরকেই এটা বলতে চেয়েছেন যারা অভিনেত্রী বাঁধনকে হেনস্তার সঙ্গে জড়িত।

এ নিয়ে এখনও পর্যন্ত আজাদ আবুল কালামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রবাসীদের ‘ইউরোপে কামলা খেটে চলে’ বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। তার মন্তব্যের প্রতিবাদে ক্ষোভ প্রকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close