রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর টানা দুই দিন ধরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও যমুনার তীব্র স্রোতের কারণে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।

নিখোঁজ দুজন হলেন—নোয়াখালীর মাইজদী থানার আন্ডারচর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে মো. মোরশেদ (২৫) এবং চাঁদপুরের মতলব উত্তর থানার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. ফয়সাল (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনার চরাঞ্চল অধ্যুষিত কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা এলাকায় বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। ঘটনার সময় বাল্কহেডটিতে চারজন ছিলেন। তাদের মধ্যে দুজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

তারা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের এজাজুল ইসলাম (২৬) ও নোয়াখালীর মাইজদী থানার আন্ডারচর গ্রামের রাসেল হোসেন। তবে বাল্কহেডের ইঞ্জিনরুমে থাকা মোরশেদ ও ফয়সাল বের হতে পারেননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মো. শরীফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় চারজনকে নিয়ে বালুবোঝাই বাল্কহেডটি নদীতে ডুবে যায়। বাল্কহেডের ওপরের অংশে থাকা দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও ইঞ্জিনরুমে থাকা অপর দুজন ভেতরে আটকা পড়েন।

তিনি বলেন, “রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আমরা খবর পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান শুরু করা হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীর স্রোত বেশি থাকায় অভিযান শুরু করা সম্ভব হয়নি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  যমুনা নদী   নিখোঁজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close