বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
স্বাস্থ্য
ঘুমের ঘাটতি পূরণে কতটা বেশি ঘুমাবেন
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অনেকেরই প্রবণতা আছে, সপ্তাহজুড়ে পর্যাপ্ত ঘুম না হলে ছুটির দিনে একটু বেশি ঘুমানো। বিশেষজ্ঞরা বলছেন, এক-দুই দিনের ঘুমের ঘাটতি পূরণে অতিরিক্ত ঘুম কিছুটা উপকার করতে পারে। তবে নিয়মিত ঘুমের সময়সূচি এলোমেলো করে দীর্ঘ সময় ঘুমানো আবার দেহের স্বাভাবিক ঘড়িতে সমস্যা তৈরি করতে পারে।

প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। কিশোর-কিশোরীদের প্রয়োজন হয় প্রায় ৮-১০ ঘণ্টা। কিন্তু কাজ, পড়াশোনা ও নানা ব্যস্ততায় অনেকেই সপ্তাহের বেশির ভাগ দিন প্রয়োজনের তুলনায় কম ঘুমান। ফলে ছুটির দিনে ঘুমিয়ে সেই ঘাটতি পূরণের চেষ্টা করেন।

গবেষণায় দেখা গেছে, এক রাত মাত্র দুই ঘণ্টা ঘুমানোর পর পরের রাতে আট ঘণ্টা ঘুমালেও দেহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে। তবে ১০ ঘণ্টা পর্যন্ত ঘুমের সুযোগ পেলে শরীরের কিছু পরিবর্তন প্রায় স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।

আরেক গবেষণায় দেখা যায়, কয়েক দিন কম ঘুমের পর পর্যাপ্ত সময় ঘুমালে শরীরের রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও ইনসুলিনের কার্যকারিতার মতো কিছু সূচকও স্বাভাবিক হতে পারে। এমনকি অতিরিক্ত ঘুম অনেক ক্ষেত্রে মনোযোগ ও চিন্তাশক্তির ওপর কম ঘুমের প্রভাবও কিছুটা কাটিয়ে উঠতে সাহায্য করে।

তবে দীর্ঘদিন ধরে ঘুমের ঘাটতি থাকলে শুধু সপ্তাহের শেষ দিকে বেশি ঘুমিয়ে এর সব ক্ষতি পূরণ করা সম্ভব নয়। বিশেষ করে মনোযোগ ধরে রাখা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতির প্রভাব থেকে যেতে পারে।

তাহলে ছুটির দিনে কতটা বেশি ঘুমানো ভালো :

গবেষণাগুলোতে দেখা যাচ্ছে, নিয়মিত ঘুমের চেয়ে প্রায় ১-২ ঘণ্টা বেশি ঘুম অনেকের জন্য উপকারী হতে পারে। এটি স্বল্প ঘুমানো মানুষের বিষণ্নতা ও শরীরের প্রদাহের ঝুঁকি কমার সঙ্গে সম্পর্কিত বলেও কিছু গবেষণায় উঠে এসেছে।

তবে দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকার অভ্যাস ভালো নয়। অতিরিক্ত ঘুম রাতে ঘুম আসার সময় পিছিয়ে দিতে পারে। ফলে রোববার রাতে দেরিতে ঘুমিয়ে সোমবার সকালে আবার ঘুমের ঘাটতিতে পড়তে পারেন।

বিশেষজ্ঞদের মতে, মাঝে মধ্যে ১-২ ঘণ্টা অতিরিক্ত ঘুম উপকারী হতে পারে। তবে দীর্ঘমেয়াদি সমাধান হলো প্রতিদিন পর্যাপ্ত ও নিয়মিত ঘুম নিশ্চিত করা।

সূত্র : বিবিসি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঘুমের ঘাটতি   অতিরিক্ত ঘুম   পর্যাপ্ত ঘুম   ঘুমের সময়সূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close