মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান পৌর বিএনপির আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়।

পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, মো. জাহাঙ্গীর আলম, মুজিবুর রশীদ, নেজাম চৌধুরীসহ জেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সাফল্যকে হিংসা করে ফ্যাসিবাদের দোসর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সদস্য দেশে বিভিন্ন স্থানে নানাভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগের তথাকথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিএনপির বিক্ষোভ মিছিল   আওয়ামী লীগের নৈরাজ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close