শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
স্বাস্থ্য
বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে মঙ্গলবার আলোকের ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে হৃদ্‌রোগ প্রতিরোধ ও হৃদ্‌স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আয়োজন করতে যাচ্ছে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প। 

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার আলোকের নির্বাচিত শাখাগুলোতে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। 

ক্যাম্পে আগতদের জন্য ইসিজি, ব্লাড গ্লুকোজ (ফাস্টিং/র‌্যান্ডম) ও ব্লাড প্রেশার মেজারমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। প্রয়োজন অনুযায়ী রোগীরা চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষায় থাকছে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

ক্যাম্পটি অনুষ্ঠিত হবে :

আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার (দ্বিতীয় তলা), আলোক মিরপুর-১, আলোক মিরপুর (পল্লবী ১১½), আলোক মিরপুর-১৪ কচুক্ষেত।

বিশেষজ্ঞরা মনে করেন, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। বিশ্ব হার্ট দিবসের এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হৃদ্‌স্বাস্থ্য বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান। 

আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সবাইকে ক্যাম্পে অংশ নিয়ে নিজের ও পরিবারের হৃদ্‌স্বাস্থ্যের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ১০৬৭২/০৯৬১০১০০৯৯৯

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব হার্ট দিবস   আলোক হেলথ কেয়ার   ফ্রি মেডিকেল ক্যাম্প   হৃদ্‌স্বাস্থ্য   হৃদ্‌রোগ প্রতিরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close