সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
জাতীয়
ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতার অর্থ নির্ধারিত সময়ে এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সমাজসেবা অধিদপ্তর। এতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো এবং উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। ফলে অর্থবছর ২০২৬–২৭-এ মাসিক কিস্তির অর্থ যথাসময়ে পাঠাতে সঠিক তথ্যের ভিত্তিতে পে-রোল প্রস্তুত করা জরুরি।

এ জন্য প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করতে হবে। যাচাই শেষে এসব তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করার কথাও বলা হয়েছে।

কোনো উপকারভোগীর মৃত্যু হলে কিংবা অন্য কোনো কারণে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্তির প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাতার অর্থ নিয়মিত ও নির্ভুলভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়গুলোকে নির্ধারিত সময়ের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফ্যামিলি কার্ড   তথ্য যাচাই   সরকার   নির্দেশনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close