বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
বিনোদন
মিশার ছোট্ট বার্তা, ‘ভেতরে রবের জিকির চাই’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। পর্দায় খলচরিত্রে অভিনয় করলেও নিজস্ব অভিনয়শৈলী ও দক্ষতায় দীর্ঘদিন ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সিনেমার পর্দার মিশার সঙ্গে বাস্তব জীবনের মিশার রয়েছে বেশ পার্থক্য।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেতা। প্রায়ই বিভিন্ন পোস্টের মাধ্যমে নিজের ভাবনা ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালেও তেমনই একটি পোস্ট দিয়েছেন মিশা সওদাগর। ছোট্ট বার্তা ও সকালের শুভেচ্ছার মধ্য দিয়ে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধর্মীয় অনুভূতির কথা।

পোস্টে তিনি লিখেছেন, ‘দুনিয়াদারি হোক যাই। ভেতরে রবের জিকির চাই। শুভ সকাল।’

সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি ও চোখে চশমা—এভাবেই পোস্টের ছবিতে দেখা গেছে মিশাকে। তার সংক্ষিপ্ত এই বার্তা ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে।

মিশার পোস্টে রিফাত আহমেদ মন্তব্য করেছেন, ‘শুভ সকাল! অন্তরের শান্তিই যে আসল শান্তি—কথাটি চমৎকারভাবে মনে করিয়ে দিলেন। রবের স্মরণে দিনটি বরকতময় হোক।’

ফিরোজ খান প্রিন্স লিখেছেন, ‘মহামূল্যবান কথা বলেছেন।’

মিশার এমন পোস্টে তার অনুসারীরা যেমন ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, তেমনি তার পর্দার চরিত্রের বাইরে ব্যক্তিগত ভাবনার আরেকটি দিকও উঠে এসেছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মিশা সওদাগর   ঢাকাই সিনেমা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close