শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
বিনোদন
ভালোবাসা, প্রতিশ্রুতি আর লড়াই—ঈদুল আজহায় শাকিবের ‘মোহাব্বত’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ এএম আপডেট: ০২.১০.২০২৬ ১২:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাকিব খান মানেই নতুনত্ব, আর তাকে ঘিরে ভক্তদের উন্মাদনাও যেন প্রতিবারই নতুন মাত্রা পায়। ঈদ এলেই প্রিয় তারকাকে নতুন সিনেমায় দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। সেই অপেক্ষায় এবারও নতুন খবর নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ক। আগামী ঈদুল আজহায় নতুন সিনেমা ‘মোহাব্বত’ নিয়ে পর্দায় ফিরছেন শাকিব খান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার (১ অক্টোবর) সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন শাকিব খান নিজেই। পোস্টার প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। নতুন গল্প ও নতুন যাত্রার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টটিতেও।

পোস্টার প্রকাশ করে শাকিব খান লিখেছেন, “Sometimes, love comes with a price, a promise, and a fight...❤️‍🔥”

এরপরই সিনেমাটির নাম ঘোষণা করে তিনি লেখেন, “Introducing MOHABBAT... এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু।”

সবশেষে দর্শকদের উদ্দেশে তিনি জানান, “See you next Eid-ul-Adha!”

শাকিব খানের এই ঘোষণার মধ্য দিয়ে আগামী ঈদুল আজহার সিনেমার তালিকায় যুক্ত হলো ‘মোহাব্বত’। হিমেল আশরাফের পরিচালনায় এবং আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। হিমেল আশরাফের আগের ব্যবসাসফল সিনেমাগুলোর সাফল্যের কারণে ‘মোহাব্বত’ নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। নতুন এই সিনেমায় শাকিব খানকে কেমন গল্প ও চরিত্রে দেখা যাবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কৌতূহল।

ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়া বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য বরাবরই বাড়তি আকর্ষণের বিষয়। এবারও নতুন গল্প ও নতুন চরিত্রে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ‘মোহাব্বত’ সেই প্রত্যাশা কতটা পূরণ করে, তার উত্তর মিলবে আগামী ঈদুল আজহায়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শাকিব খান   ঢাকাই সিনেমা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close