রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      
জাতীয়
রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সংকট নিরসনে সহিংসতা বন্ধ করে সংলাপ ও কূটনীতির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন। নিহত ও আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও করছে মিশনটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন ও স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহিংসতা বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রিয়াদ   হামলা   বাংলাদেশি   নিহত   ঘটনা   বাংলাদেশ   নিন্দা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close