রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      ● ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী      ● বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি      ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      
জাতীয়
বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

জানা যায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা রোববার (১১ অক্টোবর) পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার (১২ অক্টোবর) রাত ৩টা পর্যন্ত বর্ধিত করেছে।

বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১ ও ১২ অক্টোবরের ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুইটি স্থগিত করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিতকৃত ফ্লাইট ও নতুন সময়সূচি সম্পর্কে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সকলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং এ বিষয়ে সম্মানিত যাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিমানের ঢাকা-রিয়াদ রুট   ফ্লাইট স্থগিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close