সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
রাজনীতি
বিরোধী দল বিরোধিতা করতে জানে, কোনো দায়িত্ব নিতে চায় না : হাবিব নবী
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাও
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব মো. হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার দায়িত্ব সবার হলেও বিরোধীরা কেবল সরকারবিরোধী বক্তব্য ও সমালোচনাই করে যাচ্ছে, তবে কোনো ধরনের রাজনৈতিক দায়িত্ব নিতে রাজি নয় তারা।’’

সোমবার (১৯ অক্টোবর) সন্ধায় জেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহিয়া উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।

জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে হাবিব নবী একটি প্রতীকী গল্প তুলে ধরে বলেন, “পুলিশের ঘরে চোর ঢোকার পর যদি বলা হয় পুলিশের কোনো দায়িত্ব নেই, তবে তা যেমন হাস্যকর হয়; ঠিক তেমনই দেশের সংকটকালে বিরোধী দলগুলোর এমন আচরণও সম্পূর্ণ দায়িত্বহীন।”

‘‘শুনেছি ঠাকুরগাওয়ের পুরনো নাম নিশ্চিন্তপুর, তাই এখানে বিএনপির মনোনীত প্রার্থীর জয় নিশ্চিন্তেই হবে।’’

আসন্ন নির্বাচন ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘‘সঠিক প্রার্থীকে বেছে নিয়ে ভোট প্রদান করলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’’

এ সময় হাবিব নবী ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেন।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মির্জা ফয়সল আমীন।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু হায়াত নূরন নবী এবং সঞ্চালনা করেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।

জনসভায় বক্তারা উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিরোধী দল   বিরোধিতা করা   দায়িত্ব নিতে চাওয়া   হাবিব নবী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close