সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
স্বাস্থ্য
হাড় ক্ষয় রোধে সচেতনতা কার্যক্রমের আহ্বান জুবাইদা রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৪:০৭ পিএম
বক্তব্য দিচ্ছেন জুবাইদা রহমান।

বক্তব্য দিচ্ছেন জুবাইদা রহমান।

‎দেশে হাড় ক্ষয় রোগে ভুগছেন ৬০ লাখ মানুষ। এই রোগ প্রতিরোধে প্রতি বছর মাসব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার (ডা.) জুবাইদা রহমান।

আজ ‎মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী শাহবাগস্থ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড় ক্ষয় দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

‎অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, ‘বছরের এক মাস হাড় ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণ করা জরুরি।  সমন্বিত উদ্যোগ, শুরুতেই শনাক্ত করা ও সচেতনতা বাড়ানো গেলে হাড় ক্ষয়জনিত জটিলতা কমানো সম্ভব।’ 

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ‘ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড় ক্ষয় হয়, যার ফলে শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা করা দরকার।’

এ ছাড়া, কোথাও হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকলে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে হাড় ক্ষয়ের ঝুঁকি নির্ধারণের ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাড় ক্ষয় রোধ   সচেতনতা কার্যক্রম   আহ্বান জুবাইদা রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close