বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
বিনোদন
টাইগারকে নিয়ে যা জানালেন আয়েশা শ্রফ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা টাইগার শ্রফের শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন তার মা আয়েশা শ্রফ। ছেলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তিন দিন পর মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বুধবার (২১ অক্টোবর) মুম্বাইয়ে মেয়ের কৃষ্ণা শ্রফকে সঙ্গে নিয়ে একটি পুরুষদের গয়নার কালেকশন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আয়েশা। অনুষ্ঠান শেষে ফেরার সময় এক আলোকচিত্রী টাইগারের শারীরিক অবস্থা জানতে চাইলে হাসিমুখে থাম্বস-আপ দেখান তিনি। এর মাধ্যমে ছেলের সুস্থতার ইঙ্গিত দেন আয়েশা।

গত রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে গাড়িতে ফেরার পথে হামলার শিকার হন টাইগার শ্রফ। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ রয়েছে। অভিনেতা গুরুতর আঘাত এড়িয়ে গেলেও তার গাড়িচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত হন ঘটনাস্থলে থাকা এক ব্যক্তিও। তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, চালক আহত হওয়ার পর টাইগার নিজেই গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেন। পরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাতের সময় তার ডান হাত ও বুকে ব্যান্ডেজ দেখা যায়।

এদিকে, গুলির ঘটনায় আহত ৩৫ বছর বয়সী ভ্লগার উমেশ চৌহানকে মঙ্গলবার কেএম হাসপাতালে দেখতে যান আয়েশা শ্রফ। জুহুতে গুলির ঘটনায় বুকে আঘাত পেয়েছিলেন উমেশ।

সহকর্মী ভ্লগার কিষাণ রাজভর জানান, আয়েশা হাসপাতালে উমেশের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাকে সান্ত্বনা দেন। পাশাপাশি উমেশের বন্ধুদের নিজের ফোন নম্বর দিয়ে তার অস্ত্রোপচারের বিষয়ে খবর জানাতে বলেন।

এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে গুলি চালানোর অভিযোগে তিনজন এবং অস্ত্র ও গোলাবারুদ মুম্বাইয়ে পৌঁছে দেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে আরও চারজন রয়েছেন।

এদিকে, গত ২০ অক্টোবর টাইগার শ্রফের টিম তার নামে ছড়ানো ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ে সতর্ক করে। বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক ঘটনা নিয়ে টাইগার নিজে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি বা ভিডিও প্রকাশ করেননি। যাচাই না করে এমন তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close