বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
বিনোদন
অভিনয় সেকেন্ড চয়েজ, করপোরেট দুনিয়ায় ব্যস্ত প্রভা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ২:৩৭ পিএম
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সংগৃহীত ছবি

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সংগৃহীত ছবি

একসময় টেলিভিশন নাটকে নিয়মিত দেখা যেত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে সময়ের সঙ্গে অভিনয়ে তার ব্যস্ততা কমেছে। শোবিজে অনিয়মিত হলেও করপোরেট অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন এ অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের চেয়ে করপোরেট পেশাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

জানা গেছে, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রভা। এ কারণে অভিনয়কে এখন আর প্রধান পেশা হিসেবে দেখছেন না তিনি। বরং পছন্দসই গল্প, ব্যতিক্রমী চরিত্র ও উপযুক্ত পারিশ্রমিকের প্রস্তাব পেলেই অভিনয়ে যুক্ত হচ্ছেন।

অভিনয়ে নিয়মিত ফেরার বিষয়ে তার মধ্যে তেমন কোনো তাড়াহুড়োও নেই। কাজের ক্ষেত্রে নিজের পছন্দ ও সুযোগকেই প্রাধান্য দিচ্ছেন এ অভিনেত্রী।

এ দিকে অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি প্রভা। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমা দুটির দৃশ্যধারণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন প্রভা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। আহমেদ শাকিল নিসান পরিচালিত ‘বর্তমান’ নাটকেও তার অভিনয় প্রশংসা পেয়েছে।

এ ছাড়া এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে করপোরেট দায়িত্বের পাশাপাশি বেছে বেছে অভিনয় চালিয়ে যাচ্ছেন প্রভা। শোবিজে নিয়মিত হওয়ার চেয়ে মানসম্মত কাজের প্রতিই এখন তার আগ্রহ বেশি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অভিনয়   সেকেন্ড   চয়েজ   করপোরেট   দুনিয়া   ব্যস্ততা   প্রভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close