বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
বিনোদন
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট, মঞ্চে থাকছে ওয়ারফেজ-অর্থহীনও
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ শুক্রবার গান শোনাবেন দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্টে নিজ দল নগরবাউল নিয়ে মঞ্চে উঠবেন তিনি।

যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন। এতে নগরবাউল ছাড়াও দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও শিল্পী পারফর্ম করবেন।

কনসার্ট প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে অনেক দিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগরবাউল ও আর্কের পাশাপাশি পারফর্ম করবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।

এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন বলে জানা গেছে। কনসার্টে একক পরিবেশনাও করবেন তিনি। একই আয়োজনে পারফর্ম করার কথা রয়েছে একে রাহুলেরও।

দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে ‘রক এন রিদম ৫.০’ সংগীতপ্রেমীদের জন্য ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যমুনা ফিউচার পার্ক   জেমস   কনসার্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close