শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
জাতীয়
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছিল জাহান বাবুকে খুলনার পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত এসব কর্মকর্তা আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরদিন ১০ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ঊর্ধ্বতন   কর্মকর্তা   বদলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close