সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমারে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।’

আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা উত্তরের আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে ওটা আছে৷ অথচ বাস্তবতা ভিন্ন৷ তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে।’

তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো বলে জানান মন্ত্রী।

হাসপাতালের খাবারের মান নিয়ে তিনি বলেন, ‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার মতো না হলেও ভালো, আমি নিজেও খাই।’

শিশুর হাম নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘দুই মাসের নিচে অনেক শিশুর হাম হচ্ছে, মারাও যাচ্ছে আবারও ভালোও হচ্ছে। এখন পর্যন্ত হামের টিকার কার্যকরিতা নিয়ে প্রশ্ন নেই, তারপরও আইসিডিডিআর,বিকে দায়িত্ব দেওয়া হয়েছে গবেষণার জন্য৷ ফলাফল পেলে ব্যবস্থা নেওয়া যাবে।’ 

‘পাশাপাশি ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করছি টিকার কার্যকারিতাসহ হামে মৃত্যু কেন বেশি হচ্ছে তা নিয়ে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমারে ফাঁসি দেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিশুর মৃত্যুর দায়   ফাঁসি দেওয়া   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close