শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
লাইফস্টাইল
সুস্বাদু মুরালি তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ এএম

মচমচে মুরালি খেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে শিশুদের কাছে এটি বেশ প্রিয় একটি খাবার। শহুরে শিশুরা মুরালি খুব বেশি না চিনলেও গ্রামের হাটে-বাজারে এর কদর এখনও কমেনি।

শহরের সুপারশপগুলোতেও দেখা মেলে মুরালির। তবে তাতে খরচ করতে হয় তুলনামূলক অনেক বেশি। এর বদলে বাড়িতে তৈরি করে খেলে খরচ তো বাঁচবে অনেকটাই। শুধু কি তাই? ঘরে তৈরি যেকোনো খাবারের স্বাদ ও মানও বাইরের খাবারের থেকে অনেকগুণ ভালো। জেনে নেওয়া যাক মুরালি তৈরির সহজ রেসিপি-

মুরালি তৈরিতে যা লাগবে

ময়দা- ২ কাপ

পানি- পরিমাণমতো

লবণ- ১/৪ চা চামচ

তেল- পরিমাণমতো।

সিরার জন্য যা লাগবে

চিনি অথবা গুড়- ১ কাপ

পানি- ১/৩ কাপ।

যেভাবে তৈরি করবেন

ময়দা, লবণ, তেল মিশিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। এবার ডো থেকে মোটা রুটি তৈরি করে মুরালির মাপে টুকরা করে নিন। টুকরাগুলো দুইপাশ দিয়ে ধরে একটু মুড়িয়ে দিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে মাঝারি আঁচে মুড়ালিগুলো ভেজে তুলুন। ভালোভাবে ভাজা হয়ে সোনালি রং হয়ে তুলে তেল ঝরিয়ে নিন।

একটি পাত্রে চিনি ও পানি গরম করে সিরা তৈরি করে নিন। এবার তাতে মুরালিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিন। চিনির সিরা শুকিয়ে মুড়ালির গায়ে লেগে থাকবে। ঠান্ডা হলে বয়ামে ভরে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মুরালি   রেসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close