শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
লাইফস্টাইল
শীতে চা-কফি বেশি খাওয়ার প্রভাব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীত এলেই চা ও কফির প্রতি ঝোঁক বাড়ে মানুষের। ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখা ও ক্লান্তি দূর করতে অনেকেই দিনে বেশ কয়েকবার চা-কফি পান করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত চা-কফি স্বস্তি দিলেও তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত চা-কফি পান করলে গ্যাস্ট্রিক, বুকজ্বালা ও অম্বলের সমস্যা বাড়তে পারে। একই সঙ্গে এটি শরীর থেকে পানি বের করে দেওয়ার প্রবণতা বাড়ায়, ফলে শীতে পানিশূন্যতার ঝুঁকি তৈরি হয়। অনিদ্রা, দুশ্চিন্তা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।

পুষ্টিবিদদের মতে, চা ও কফিতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে সতেজতা বাড়ায় এবং ঘুমভাব দূর করতে সহায়তা করে। শীতের সকালে বা অফিসের কাজে এটি মনোযোগ বাড়াতে ভূমিকা রাখে। তবে মাত্রাতিরিক্ত গ্রহণে উল্টো প্রভাব দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই শীতে চা-কফির সঙ্গে অতিরিক্ত চিনি ও ক্রীম ব্যবহার করেন, যা ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

শীতে দিনে সীমিত পরিমাণে চা-কফি পান করা উচিত এবং এর পাশাপাশি পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর গরম পানীয় গ্রহণ করা প্রয়োজন। ভেষজ চা, লেবু-পানি বা স্যুপ বিকল্প হিসেবে ভালো হতে পারে।

কেকে/এলএ 



আরও সংবাদ   বিষয়:  লাইফস্টাইল   চা   কফি   শীত  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close