শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৯ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
লাইফস্টাইল
শিং মাছের ডিম ভর্তার রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম

ভর্তা দেখলেই বাঙালির মনে জেগে ওঠে এক টান, মাটি, মানুষ আর স্মৃতির মিলেমিশে থাকা সহজ অনুভূতি। আর সেটি যদি একটু ভিন্ন স্বাদের মাছের ডিম ভর্তা হয় তাহলেতো কোন কথাই নেই। চলুন জেনে নেই তেমনই একটি সুস্বাদু রেসিপি শিং মাছের ডিম ভর্তা।

উপকরণ

শিং মাছের ডিম ১ কাপ (ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে)

পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি ৩-৪টি

রসুন কুচি ১ চা চামচ

লবণ স্বাদমতো

হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ

ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

সরিষার তেল ১-২ টেবিল চামচ

আরও স্বাদ বাড়ানোর জন্য চাইলে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দেওয়া যেতে পারে।

প্রস্তুত প্রণালী

প্রথমে কড়াইতে ১ টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়ে সামান্য হলুদ ও লবণ মেখে শিং মাছের ডিম কড়াইতে দিতে হবে। মাঝারি আঁচে চামচ দিয়ে বারবার নাড়তে হবে এবং কিছুক্ষণ পর ভাজা ডিমের মতো ক্রাম্বল হয়ে যাবে। হালকা সোনালি বর্ণের হলে নামিয়ে নিতে হবে।

এবার একই কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ দিয়ে হালকা ভেজে নিতে হবে। বেশি লাল করা যাবে না, হালকা স্বাদটাই এই ভর্তার আসল স্বাদ এনে দিবে। সাথে কিছুটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিতে হবে।

একটি পাত্রে ভাজা ডিম ও লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। শেষে ১ চা চামচ কাঁচা সরিষার তেল ও ধনেপাতা ছড়িয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে শিং মাছের ডিম ভর্তা। গরম ভাতের সাথে ভর্তা মেখে স্বাদ নিন এই অনন্য খাবারটির।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শিং মাছ   ডিম ভর্তা   রেসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close