রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
পশু-পাখির জন্য তারেক রহমানের কাছে হাসপাতাল চাইলেন দীপন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারা দেশে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর আমেজ বিরাজ করছে, ঠিক তখনই তার কাছে এক ব্যতিক্রমী আবদার ও প্রত্যাশার কথা জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন।

নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই নির্মাতা লিখেছেন, ‘তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রাণীদের প্রতি অত্যন্ত যত্নশীল। আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। সেটা তার পোষা জেবু বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন; সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছেন তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবন রক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী।’

এই প্রেক্ষাপটেই নিজের আজীবনের একটি লালিত স্বপ্নের কথা তুলে ধরেন দীপন। বাংলাদেশে পথকুকুর ও ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশুপাখির জন্য প্রতিটি জেলায় একটি করে আধুনিক ও ফ্রি হাসপাতালের চেইন তৈরি হোক, এটিই তার চাওয়া।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, 

‘তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তবে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকলো। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে, সেই কথা আপনাকে অনেকেই বলবে।’

দীপঙ্কর দীপনের এই ব্যতিক্রমী ও মানবিক চাওয়া সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনদের অনেকেই তার এই ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। 

একজন মন্তব্য করেছেন, ‘ভিন্নরকমের চাহিদা, খুশি হলাম।’ 

আরেকজন লিখেছেন, ‘অন্তত নিজেদের বাইরে গিয়েও অন্য কিছু নিয়ে ভাবনার মানুষ বিদ্যমান।’
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পশু-পাখি   তারেক রহমান   দীপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close