রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
খালেদা জিয়ার মৃত্যুতে শাকিব খানের ফেসবুক পোস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা দিয়ে তিনি এই সমবেদনা জানান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শাকিব খান তার ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করেন।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগী ও অনুসারীদের অসংখ্য মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের আবহ তৈরি হয়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৬০ সালে তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার দীর্ঘ ও ঘটনাবহুল পথচলা দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মৃত্যু   শাকিব খান   ফেসবুক পোস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close