রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
২০২৫ সালে সর্বোচ্চ আয় করা দশটি ভারতীয় সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৩ পিএম আপডেট: ২৫.১২.২০২৫ ১০:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৫ সাল শেষ হতে এখনও কিছুদিন বাকি থাকলেও, চলতি বছরে ভারতের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সংখ্যা ইতোমধ্যেই চোখে পড়ার মতো। বিভিন্ন ভাষায় এখন পর্যন্ত মুক্তি পেয়েছে দেড় হাজারেরও বেশি ছবি। তবে বিপুল সংখ্যক সিনেমা মুক্তি পেলেও, একটিও এখনো হাজার কোটি টাকার আয় ছুঁতে পারেনি। সিনেমা ব্যবসা বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত মোট ১,৫১৯টি সিনেমা থেকে এ পর্যন্ত আয় হয়েছে আনুমানিক ১২,২৯১.২৭ কোটি রুপি।

‘ধুরন্ধর’ 

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ছে। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি গত ২০ দিনে বিশ্বব্যাপী (এখনো প্রক্ষাগৃহে চলমান) ৯৪৪ কোটি রুপি আয় করে ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা দখল করেছে। এই আদিত্য ধর পরিচালিত সিনেমাটি সাফল্যের নেপথ্যে রয়েছে শক্তিশালী বিদেশি বাজার, ভারতের মাল্টিপ্লেক্স ও মাস সেন্টারে ধারাবাহিক দর্শক টান এবং অত্যন্ত ইতিবাচক মুখে-মুখে প্রচার। একাধিক দর্শক সিনেমাটি বারবার দেখছেন-যার ফলেই সংগ্রহের গতি থামার কোনো লক্ষণ নেই। রণবীর সিং ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন অর্জুন রামপাল, সৌম্য ট্যান্ডন, নবীন কৌশিক, মানব গোহিল, ডেনিশ প্যান্ডরসহ অনেকে।

‘কান্তারা’ চ্যাপ্টার ১

কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ৮৫২ কোটির বেশি রুপি আয় করেছে ঋষভ শেঠির ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ২০২২ সালের ‘কান্তারা’ ছবির প্রিকুয়েল মুক্তি পায়। রীতিনীতি, ভূমির অভিভাবকত্ব ও প্রাচীন বিশ্বাসের উৎপত্তি—সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মন জয় করেছে। ঋষব শেঠি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন সপ্তমী গৌড়া, উর্বশী রাউটেলা এবং কিশোর।

‘ছাবা’

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ভিকি কৌশলের ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘ছাবা’ বিশ্বজুড়ে আয় করেছে ৮০৭.৯১ কোটি রুপি। মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেন অক্ষয় খান্না। ও তার বিপরীতে ছিলেন ভিকি কৌশল। ১৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অক্ষয় খান্নাসহ অনেকে।

‘সাইয়ারা’

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছিল বছরের সবচেয়ে বড় চমক। ৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ সিনেমায় জন্য ছিল না খুব একটা প্রচার। তবুও সিনেমাটি হয়ে ওঠে সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় রোমান্টিক ছবি। বিশ্বব্যাপী আয় ৫৭০.৩৩ কোটি রুপি। নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিনয় এবং ছবির সংগীত দর্শক-সমালোচক উভয়েরই প্রশংসা কুড়িয়েছে।

‘কুলি’

রজনীকান্ত অভিনীত ‘কুলি’ তৈরি হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে। ১৪ আগস্ট মুক্তি পাওয়া এই সিনেমাটি ব্যাপক হাইপ থাকলেও বক্স অফিসে মাঝারি সাফল্য পায় এবং বিশ্বজুড়ে আয় করে ৫১৮ কোটি রুপি। রজনীকান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আক্কিনেনি নাগার্জুনা, কার্তিকেয় দেব, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ, শ্রুতি হাসান, রচিতা রাম, রেবা মনিকা জন, মনীষা ব্লেসিসহ অনেকে।

ওয়ার ২’

হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ একই সময়ে ‘কুলি’-র সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামে। প্রচুর প্রত্যাশা থাকলেও দুর্বল চিত্রনাট্যের জন্য সমালোচকদের কাছ থেকে ধাক্কা খায় ছবিটি। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৩৬৪.৩৫ কোটি রুপি, যা প্রিকুয়েলের তুলনায় হতাশাজনক বলেই ধরা হচ্ছে। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল,  কিয়ারা আদভানি আশুতোষ রানা, দিশিতা সেহগাল প্রমুখ।

‘মহাবতার নৃসিংহ’

অশ্বিন কুমার পরিচালিত অ্যানিমেশন ছবি ‘মহাবতার নৃসিংহ’ বছরের স্লিপার হিট। মাত্র ৪০ কোটি রুপি বাজেটে তৈরি হয়ে ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩২৬.৮২ কোটি রুপি, যা ভারতীয় অ্যানিমেশন ছবির ক্ষেত্রে বিরল সাফল্য। এতে অবিনয় করেছেন আদিত্য রাজ শর্মা, হরিপ্রিয়া মাত্তা, সংকেত জয়সাওয়াল, প্রিয়াঙ্কা ভান্ডারী, বসুন্ধরা বোস হরজিত ওয়ালিয়া প্রমুখ।

‘লোকাহ চ্যাপ্টার ১ চন্দ্রা’

মালয়ালম ইন্ডাস্ট্রিতে এর আগে খুব কমই নারীকে কেন্দ্র করে সুপারহিরো গল্প বলেছে। ‘লোকাহ’ সেই সাহস নিয়েছে এবং বেশির ভাগ জায়গায় সফলও হয়েছে। এখানে গল্পের মূল লক্ষ্য কোনো ভয়ংকর খলনায়কের সঙ্গে লড়াই নয়; বরং এক নতুন জগৎ গড়ে তোলা। পরিচালক ডমিনিক অরুণ সুপারহিরো ঘরানার প্রচলিত ছক ভেঙে এক ‘সিনেম্যাটিক ইউনিভার্স’ গড়ে তুলতে চেয়েছেন। কেরালার লোককথা ও দেব–দেবীর মিথকে এভাবে আধুনিক সুপারহিরো কাঠামোর মধ্যে যে মিশিয়ে দেওয়া যায়, সেটা কে ভাবতে পেরেছিল। দুলকার সালমান প্রযোজিত ও কল্যাণী প্রিয়দর্শন অভিনীত সিনেমাটির বাজেট ছিল প্রায় ৩০ কোটি রুপি, আর আয় করেছে ৩০৩.৬৭ কোটি রুপি। আঞ্চলিক সিনেমার ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক।

‘দে কল হিম ওজি’

তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর ‘দে কল হিম ওজি’ সিনেমার মধ্যদিয়ে পর্দায় দেখা যায় দক্ষিণী তারকা পবন কল্যাণকে। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি বছরের সবচেয়ে বড় ওপেনিং নেওয়া সিনেমাগুলোর একটি হলেও পরে দ্রুত আয় কমে যায়। প্রথম দিনে ১৫৫ কোটি রুপি আয় করলেও শেষ পর্যন্ত ছবিটির লাইফটাইম কালেকশন দাঁড়ায় ২৯৩.৬৫ কোটি রুপি। সুজিত পরিচালিত সিনেমায় পবন ছাড়া আরও আছেন ইমরান হাশমি, সুধেভ নায়ার, শ্রীয়া রেড্ডি, প্রকাশ রাজ, প্রিয়াঙ্কা মোহন ও অর্জুন দাস।

‘হাউসফুল ৫’

অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ ও সঞ্জয় দত্ত অভিনীত ‘হাউসফুল ৫’ সমালোচনার মুখে পড়লেও মোটামুটি ব্যবসা করতে সক্ষম হয়। ২২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৮৮.৬৭ কোটি টাকা।

সব মিলিয়ে, ‘ধুরন্ধর’-এর নেতৃত্বে ২০২৫ সাল ভারতীয় সিনেমার জন্য বিশ্ব বক্স অফিসে এক ঐতিহাসিক বছর হয়ে রইল।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও স্যাকনিল্ক

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দশটি ভারতীয় সিনেমা   বিনোদন   ২০২৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close