রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
মিডিয়া ছাড়লেন সিমরিন লুবাবা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিমরিন লুবাবা বেড়ে উঠেছেন একটি সংস্কৃতিচর্চাপূর্ণ পরিবারে। তার দাদা প্রয়াত আব্দুল কাদের ছিলেন মঞ্চ ও টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা। দাদার অনুপ্রেরণাতেই খুব অল্প বয়সে ক্যামেরার জগতে পা রাখে লুবাবা। শিশুশিল্পী হিসেবে অল্প সময়েই সে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠে এবং অভিনয় ও মডেলিং—দুটিতেই নিয়মিত কাজ করে যাচ্ছিল।

তবে বর্তমানে মিডিয়া অঙ্গন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে লুবাবা। ভবিষ্যতে আর প্রকাশ্যে আসবে না বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে সে নেকাব পরা শুরু করেছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত কিছু প্রচারণামূলক কাজে যুক্ত থাকবে, সেগুলোও নেকাব পরেই করা হবে—এমনটাই জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেমি বলেন, “লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।”

জেমি আরো বলেন, “লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মিডিয়া   সিমরিন লুবাবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close