রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
আসছে নতুন নাটক ‘ধৈর্য্য’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রাম সিটির দুই নম্বর গেইট, বিপ্লব উদ্যান ও ফিনলে স্কয়ার শপিং মলে চিত্রায়িত হয়েছে নতুন নাটক ‘ধৈর্য্য’। ভালোবাসা, নীরবতা ও সময়ের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত নাটকটি চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন মেহেদী হাসান ফয়সাল।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, মেহেদী হাসান ফয়সাল, চন্দ্রিকা দাস, অরুনা দত্ত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহনীল চৌধুরী।

ভুল বুঝাবুঝি নিয়ে প্রেমিক-প্রেমিকার মধ্যকার দ্বন্দ্ব নিয়ে শুরু হয় নাটকটির কাহিনী। দুইজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা থেকে শুরু হয় ভুল বুঝাবুঝি। এক পর্যায়ে নেমে আসে নীরবতা। কিন্তু, এই নীরবতা সেই সম্পর্ককে হারিয়ে ফেলে সময়ের কাছে।

নাটকটি ভালোবাসা প্রকাশে মানুষের সংকোচ ও নীরবতার মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছে সংবেদনশীলভাবে।

নির্মাতা মেহেদী হাসান ফয়সাল বলেন, ‘অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ পায় না। এই নাটকের মাধ্যমে সেই না বলা কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।’

দর্শকদের জন্য নাটকটি শিগগিরই মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাটক ধৈর্য্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close