রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
৬০ ছুঁয়ে ফেললেন বলিউডের ভাইজান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের ভাইজান, যে অভিনেতার ঝলমলে চরিত্র এবং হৃদয়ছোঁয়া অভিনয় কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে, আজ ৬০-তে পা রাখলেন। জন্মদিনের প্রথম প্রহরে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে কেক কাটার মুহূর্তটি যেন তাকে ঘিরে থাকা আলো-ছায়া ও ভক্তদের ভালোবাসার সঙ্গে মিশে গেছে। নিরাপত্তার দৃঢ় ব্যবস্থা থাকা সত্ত্বেও উদযাপনটা হয়ে উঠল আনন্দের এক চিরন্তন মুহূর্ত।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর আজকের দিনে বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্ম নেন সালমান। বিশেষ দিনটি উদযাপনে পরিবার এবার ভারতের মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

পানভেলের খামারবাড়িতে পরিবার ও বলিউডের কাছের মানুষদের নিয়ে জীবনের বিশেষ দিনটি উদযাপন করবেন বলিউডের ভাইজান খ্যাত এ তারকা।

তবে, তার আগেই শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা পেরোনোর পর মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এবারের জন্মদিনের প্রথম কেক কাটেন সালমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
 
প্রতি বছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদযাপিত হলেও নিরাপত্তাজনিত কারণে সালমানের জন্মদিন মুম্বাইয়ের বাইরে আয়োজন করা হচ্ছে। 
 
লাগাতার হত্য্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে এ অভিনেতার। সর্বক্ষণ বাড়ি ও বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার চাদরে থাকেন সালমান। নিরাপদ থাকতে নিরাপত্তা বলয়েই জন্মদিনের আনন্দ উপভোগ করবেন বলিউডের প্রথম সারির এ তারকা। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বলিউডের ভাইজান   সালমান খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close