শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বছরের প্রথম দিনেই ভক্তদের দারুণ এক সুখবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি ও তার স্বামী সালমান আরাফাতের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবরটি দেন অভিনেত্রী নিজেই। তাদের কোলজুড়ে আসা ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।

সুখবর দিয়ে নাদিয়া লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ প্রদর্শন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে যেন ভরিয়ে দেন আল্লাহ। আমাদের ছোট রাজকন্যাকে আপনারা দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী   সালহা খানম নাদিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close