শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
প্রবাস
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস আবুধাবির শোক প্রকাশ
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ১১:৪৩ পিএম

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আবুধাবি।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতে দূতাবাসের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শোকাহত প্রবাসীদের জন্য দূতাবাস ডিজিটাল ও হার্ডকপি উভয় মাধ্যমে শোকবার্তা বই খুলেছে। শোকাহত প্রবাসীদের সশরীরে উপস্থিত হয়ে শোকবার্তা বইয়ে সাক্ষর করতে পারবেন। এছাড়া যারা সশরীরে উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য অনলাইনে শোক ও প্রার্থনা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত লিংকের মাধ্যমে প্রবাসীরা তাদের শোকবার্তা পাঠাতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস আবুধাবী এসে শোকবার্তা বইতে স্বাক্ষর করতে ইচ্ছুক প্রবাসীরা, আগামী ৫ ও ৬ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দূতাবাসের চ্যান্সারির অভ্যর্থনা কক্ষে শোকবার্তা বইয়ে সাক্ষর করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দূতাবাসের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা তাদের নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   বাংলাদেশ দূতাবাস   আবুধাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close