সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
উল্লাপাড়ায় সৎকারে বাঁধা, মরদেহ নিয়ে বিক্ষোভ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সৎকারে বাঁধা দেওয়ায় মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছে সনাতনী সম্প্রদায়ের লোকজন।

রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া মহল্লার মৃত গণেশ বনিকের স্ত্রী মিনা বনিক অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আরিফ।

মৃত মিনা বনিকের ছেলে সন্তোষ বনিক বলেন, “আমার মা রবিবার রাত ৮টার দিকে মারা যান। সোমবার সকাল ৮টায় আমরা তাকে সৎকারের জন্য ঘোষগাতী মহাশ্মশানে নিয়ে গেলে শ্মাশানের চাবি বাবলু ভৌমিকের নিকট থাকায় তিনি চাবি না দিয়ে সৎকারে বাঁধা দেন। তিনি আমাদের বলেছেন, উল্লাপাড়া মহাশ্মাশানে নিয়ে সৎকার করতে। পরে আমরা এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ করি। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে মরদেহটি ঐ শ্মাশানে নিয়ে এসে সৎকার সম্পন্ন করি।”

ঝিকিড়া মহল্লার রাজেশ কুমার সাহা বলেন, “দীর্ঘদিন ধরে এই মহাশ্মাশানটি উল্লাপাড়া মহাশ্মাশান নামে পরিচিত ছিল। সেখানে উপজেলার সকল হিন্দু সম্প্রদায় তাদের মৃতদের সৎকার করত। কিন্তু পাঁচ বছর আগে এটি ঘোষগাতী মহাশ্মাশান নামে নাম পরিবর্তন করে একটি কমিটি গঠন করা হয়। সরকারি বিভিন্ন অনুদান আসলেও তা কমিটির লোকজন, বিশেষ করে বাবলু ভৌমিক, আত্মসাৎ করেছে। উল্লাপাড়া মহাশ্মাশান নামে সকল হিন্দু সম্প্রদায়ের জন্য সৎকার করার অনুমতি দিতে হবে। কমিটিতে প্রত্যেক গ্রাম থেকে একজন করে সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছে সম্প্রদায়।”

বাবলু ভৌমিক জানান, “ঘোষগাতী মহাশ্মাশানের দেখভাল করার জন্য কোনও লোকজন নেই। শ্মাশানের চাবি আমার কাছে থাকে। মৃত মিনা বনিকের ছেলেরা সকালে উল্লাপাড়া পৌর শ্মাশান নাম উল্লেখ করে মাইকিং করেছে। যেহেতু উল্লাপাড়া পৌর শ্মাশান নামে কোনো শ্মাশান নেই, তাই চাবি দেওয়া হয়নি। পরে ইউএনওর প্রতিনিধি রাকিব ফোন করলে চাবি দিয়ে দেওয়া হয়। বর্তমানে ঘোষগাতী মহাশ্মশানে তার সৎকার চলছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   সৎকারে বাঁধা   মরদেহ   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close