বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রদ্রিগেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:৫০ এএম

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে তিনি শপথ নেন। এরমাধ্যমেই নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ জানান, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে, সেই কষ্ট নিয়ে শপথ গ্রহণ করতে এসেছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়।

আর আদালতে নিকোলাস মাদুরো বলেছেন, আমি নির্দোষ ও একজন সৎ মানুষ। এখনও আমার দেশের প্রেসিডেন্ট।

এর আগে, নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় ৮টার দিকে কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরা’র বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

সূত্র : বিবিসি

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   অন্তর্বর্তী   প্রেসিডেন্ট   ডেলসি রদ্রিগেজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close